ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে এক্সটার্নাল পিআর রিভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 559
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ কর্মকান্ডের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে গত শনিবার (৯ সেেেপ্টম্বর) তাদের এক্সটার্নাল পিআর রিভিউ প্রোগ্রামের প্রথম দিন সফলভাবে সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যবস্থাপনা অনুষদের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অধ্যাপক ড. ফজিলা জামিল আহসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার কোয়ালিটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জেড এম রুহুল মোমেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফখরে হোসেন ও আইকিউএসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফার্মেসি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান ও সহকারী অধ্যাপক ফারহানা ইশরাত জাহান বিশেষজ্ঞদের সামনে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা শিক্ষক ও অ্যালামনাইদের সঙ্গে তাদের মতামত বিনিময় করেন। অনুষ্ঠান শেষে বিষয় বিশেষজ্ঞ ও বর্হিপরিদর্শকরা ফার্মেসি বিভাগ পরিদর্শন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে এক্সটার্নাল পিআর রিভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭