ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইশরাক: পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যথাযোাগ্য মর্যাদায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনাওে ও ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এম সামছুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল এর নেতৃত্বে শিক্ষার্থীদের অপর একটি দল শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রতিবারের ন্যায় এবারো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন প্লাটফর্মে “একুশ আমার অহংকার” আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে ও স্টুডেন্ট এফয়ার্সে পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় আরোচনায় অংশগ্রহণ করেন অমিত চক্রবর্তী ও লাবণ্য আকআর মীম। এছাড়া ডিআই ইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভলিবল ও ফ্রুটসাল টূর্নামেন্ট ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২