ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ড্যাফোডিল স্কুলের শিক্ষার্থীদের ‘আন্তর্জাতিক শান্তি দিবস ২০১৭’ উদযাপন

  • আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • / 533
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মানব বন্ধন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ধানমন্ডি সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল টাওয়ারের সামনে শান্তি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য শান্তি : সবার জন্য শ্রদ্ধা, নিরাপত্তা ও সম্মান’ শীর্ষক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করে।

এরপর ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে তারা শান্তি বিষয়ক একক বক্তৃতা, অভিনয়, নাটিকা পরিবেশন, ভিডিও প্রামান্যচিত্র উপস্থাপন ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে। অনুষ্ঠানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ইউনেস্কোর পরিচালক ইরিনা বোকোভার পাঠানো বার্তা পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল রহিমা কে মির্জা রোজমেরী। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, প্রিন্সিপাল শাহানা খান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক চেরি গোমেজ।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য এখন থেকেই শিশুদেরকে শান্তির পক্ষে সোচ্চার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই শিশুরাই গড়বে আগামীর সুন্দর পৃথিবী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই নিজেদেরকে আবদ্ধ রাখে না উল্লেখ করে ড. মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, এই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিত ইস্যুতেও ইতিবাচকভাবে অংশ গ্রহণ করে। কিছুদিন আগে তারা উত্তরবঙ্গের বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ত্রাণ তহবিলে প্রদান করেছে বলে জানান তিনি।

ড. মুহাম্মদ মাহমুদুল হাসান আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই সহিংসতা সমর্থন করে না। সব জাতি-ধর্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করার নামই শান্তি। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গ্রেড-২ থেকে গ্রেড-৭ এর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ‘পরিবারে ও বন্ধু সমাজে শান্তি’, ‘সুন্দর বনে শান্তি প্রতিষ্ঠা’, ‘রোহিঙ্গা সংকট’, ‘সিরিয়া সংকট’, ‘কাশ্মির সমস্যা’ ও ‘বিশ্বযুদ্ধ’, বিষয়ে একক বক্তৃতা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রামান্যচিত্র উপস্থাপন করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল স্কুলের শিক্ষার্থীদের ‘আন্তর্জাতিক শান্তি দিবস ২০১৭’ উদযাপন

আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭