ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আপডেট সময় : ০৯:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 0
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে চার দফা অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। গত ১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে স্বর্ণবার, বিভিন্ন ব্র্যান্ডের মদ, ডার্মাল ফিলার, স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করা হয়। সরকারি রাজস্ব সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এসব পণ্য আটক করা হয়েছে বলে শনিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রী আবদুল্লাহ আল নোমানের কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার জব্দ করা হয়। তল্লাশির পর উদ্ধারকৃত এই স্বর্ণবারের বাজারমূল্য শুল্কসহ প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা। এদিকে একই সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে মোট ৩০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার, বিমানবন্দরের শৌচাগার থেকে ৭ দশমিক ৫ লিটার এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। গত ১৫ অক্টোবর সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার জব্দ করা হয়। সকাল ১১টায় মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার মদ উদ্ধার করা হয়।
কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ থেকে জব্দ করা হয়েছে ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন। এর মধ্যে ৫৫টি রেস্টিলেন লিডোকেইন, ৫৪টি রেস্টিলেন লিফট লিডোকেইন, ৪০টি জুভেডার্ম ভলুমা ও ছয়টি প্রোফাইলো ইনজেকশন রয়েছে, যেগুলোর বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা। এই পণ্যগুলোর আমদানির বৈধতা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টি যাচাই করা হচ্ছে।
অন্যদিকে, ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে চালানো পৃথক অভিযানে ৩৭টি কার্টন থেকে প্রায় ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা বিভাগের তথ্যমতে, অবৈধ এই স্কিন ক্রিমগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকার ঝুঁকি রয়েছে। রাজস্ব ফাঁকি রোধ ও কঠোর নজরদারি বজায় রাখতে শুল্ক স্টেশনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩৭ কার্টনে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়।






















