ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

  • আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভরতা নিশ্চিত করতে এবং তাদের নিরাপদ চলাচলের পথ সুগম করতে সম্মিলিত প্রচেষ্টার ডাক দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী ১০৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে তাদের চলাচলের সহায়ক উপকরণ সাদা ছড়ি তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি কেবল একটি উপকরণ নয়, বরং এটি দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ও স্বাধীনভাবে চলাচলের প্রতীক। তিনি আরও বলেন, তাদের প্রতি কেবল সহানুভূতি দেখানোই যথেষ্ট নয়; বরং তাদের অধিকার ও সক্ষমতাকে মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একটি মানবিক সমাজ গঠনের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রে এই শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত, সড়ক, গণপরিবহন এবং সরকারি সব স্থাপনাকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা প্রয়োজন। তিনি সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার ও বেসরকারি খাতের পাশাপাশি সাধারণ মানুষকেও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. আবদুল মতিন। বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬