ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার অনুযায়ী আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন এনে এই ব্যবস্থা পুনর্বহাল করা হবে। এছাড়া সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিলেন, তা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইনগতভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন ছড়িয়েছে, সে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। কোনো অপশক্তি বা পলাতক অপরাধীর অপতৎপরতা বরদাশত করা হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি এ ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে এবং তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তিনি সুস্পষ্ট করে বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কোনো প্রকার অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি ব্রিফিংয়ে নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬