ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

তিন দিনের সফরে ঢাকায় হাবিব ব্যাংকের চেয়ারম্যান ও সিইও

  • আপডেট সময় : ০৭:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন হাবিব ব্যাংকের (এইচবিএল) চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার তারা ঢাকায় পৌঁছান। এই সফরকালে তারা দেশের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফরটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে চীন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলোর অর্থনৈতিক সংযোগ আরও সুদৃঢ় করা। এছাড়া বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানেও অংশ নেবেন ব্যাংকটির এই দুই শীর্ষ কর্মকর্তা। গত পাঁচ দশকে দেশের বৈদেশিক বাণিজ্যে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং নিজেদের একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।

বর্তমানে এইচবিএল বাংলাদেশ তাদের গ্রাহকদের আরএমবি বা সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা প্রদান করছে। ব্যাংকটির দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়া ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের একটি হিসেবে তারা চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দেওয়ার সক্ষমতা রাখে। এই সেবার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক প্রবাহে সহায়তার পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য।

নিউজটি শেয়ার করুন

তিন দিনের সফরে ঢাকায় হাবিব ব্যাংকের চেয়ারম্যান ও সিইও

আপডেট সময় : ০৭:১৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬