ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

“তুমি রইবে আমার নিরবতায়”

  • আপডেট সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
  • / 2021
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি হাসিনা মরিয়ম


একদিন সব রবে
আমি চলে যাব...
এই পথ,পথের ধারে ঘাস-
ঘাস ফড়িংদের লুকোচুরি খেলা 
সকালের কুয়াশায় আধো আলোছায়ায়..
মিষিট সুবাসিত মিঠেল হাওয়ার ঘ্রাণ,
সব তেমনি থাকবে 
যেমনটি ছিল আগে..
শুধু আমিই থাকবো না,
কোথাও কোন কিছু থেমে থাকবে না
কিশোরীর চপল হাসি,
দূরে খেয়া নৌকার মাঝির ভাটিয়ালী সুর...
কামারের হাতল পেটানো টুংটাং শব্দ
আগের মতই রবে
শুধু আমি থাকবো না..
যখন ছিলাম তোমাকে নিয়ে
সাজিয়েছি আমার স্বপ্নের বাতায়ন,
একটি কবিতা আমি বারবার লিখেছি তোমাকে নিয়ে..
তোমাকে নির্মান করেছি আমি 
আমার নিরবতায়,আমার ভালবাসায়..
তোমার ভাবনায়, তোমার জাগরনে
আমি থাকবো কি কোথাও...
জানিনা হয়তো থাকবো,হয়তো থাকবো না,
হয়তো আজ তা স্মৃতির কুয়াশায়
ঢাকা পড়ে গেছে...
তাতে কি...
আমি নাইবা রইলাম তোমার কোথাও,
শুধু তুমি রইবে আমার নিরবতায়,
আমার ভাবনায়,আমার সীমাহীন কষ্টে...।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“তুমি রইবে আমার নিরবতায়”

আপডেট সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
কবি হাসিনা মরিয়ম


একদিন সব রবে
আমি চলে যাব...
এই পথ,পথের ধারে ঘাস-
ঘাস ফড়িংদের লুকোচুরি খেলা 
সকালের কুয়াশায় আধো আলোছায়ায়..
মিষিট সুবাসিত মিঠেল হাওয়ার ঘ্রাণ,
সব তেমনি থাকবে 
যেমনটি ছিল আগে..
শুধু আমিই থাকবো না,
কোথাও কোন কিছু থেমে থাকবে না
কিশোরীর চপল হাসি,
দূরে খেয়া নৌকার মাঝির ভাটিয়ালী সুর...
কামারের হাতল পেটানো টুংটাং শব্দ
আগের মতই রবে
শুধু আমি থাকবো না..
যখন ছিলাম তোমাকে নিয়ে
সাজিয়েছি আমার স্বপ্নের বাতায়ন,
একটি কবিতা আমি বারবার লিখেছি তোমাকে নিয়ে..
তোমাকে নির্মান করেছি আমি 
আমার নিরবতায়,আমার ভালবাসায়..
তোমার ভাবনায়, তোমার জাগরনে
আমি থাকবো কি কোথাও...
জানিনা হয়তো থাকবো,হয়তো থাকবো না,
হয়তো আজ তা স্মৃতির কুয়াশায়
ঢাকা পড়ে গেছে...
তাতে কি...
আমি নাইবা রইলাম তোমার কোথাও,
শুধু তুমি রইবে আমার নিরবতায়,
আমার ভাবনায়,আমার সীমাহীন কষ্টে...।।