ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে

  • আপডেট সময় : ০১:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

পরিচালনা পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান।

ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে সভায় অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম। তারা ব্যাংকের তৃতীয় প্রান্তিকের সামগ্রিক আর্থিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন।

পর্ষদের সভায় জানানো হয়, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং আয়কর বাবদ প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় ব্যাংকের ইপিএস বেড়েছে। এ ছাড়া সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংস বা সংরক্ষিত আয় বৃদ্ধির ফলে ব্যাংকের নিট সম্পদমূল্যেও ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে

আপডেট সময় : ০১:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬