দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড
- আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 12
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের পাইপ ও গ্যাসলাইটসহ চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে এবং একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় আব্দুলপুর ইউনিয়নের লিচু বাগান থেকে আরও একজনকে আটক করা হয়। আটককৃতদের কাছে থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি কাগজের তৈরি পাইপ ও পাঁচটি গ্যাসলাইট জব্দ করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য রাখা ও সেবনের দায়ে নানিয়াটিকর গ্রামের মাহবুব ইসলামকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে মান্না ইসলাম (২৬) ও জীবন হোসেনকে (২৪) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে জীবন হোসেন দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে মো. মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

























