ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ

  • আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দীর্ঘ ৯ ঘণ্টা বিক্ষোভের পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে আকাশবাণী ভবনের সামনে অবস্থানরত ইন্ডিয়া জোটের এই নেতাদের বাসে তুলে বিভিন্ন থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে সকাল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যরা নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে ব্যারিকেডের ওপর উঠে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি দেখা করে ‘ভোট চুরির’ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

দেশটিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। এক পর্যায়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাদের সমর্থকদের নিয়ে আকাশবাণী ভবনের ভেতরে প্রবেশ করেন এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় কংগ্রেস নেতা পবন খেরাসহ দলের অনেক নেতাকর্মীও ভবনের ভেতর অবস্থান নেন।

ভবনের ভেতর থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে রাহুল গান্ধী বলেন, তারা মূলত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে মাঠে নেমেছেন। তার কঠোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্মিলিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন। রাহুল গান্ধীর দাবি, সাধারণ তরুণদের মতো অনেক পুলিশ সদস্যও বুঝতে পেরেছেন যে ভোট চুরি ও নির্বাচন দখলের মতো ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ

আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬