ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ

  • আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গত রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা ছিল প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

প্রতিবেদন অনুযায়ী, পরিশোধিত এই ঋণের মধ্যে মূল কিস্তি বাবদ দেওয়া হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা। বাকি ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে সুদ বাবদ, যার স্থানীয় মূল্য প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা। একই সময়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া, জুলাই ও আগস্ট মাসে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত বছর একই সময়ে এই অংকটি ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ

আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬