ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দুদক মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ১০:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ -এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতে আসামির জামিনের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন, আসামির হার্টের সমস্যা, বাইপাস সার্জারির করা হয়েছে ১৯৯৮ সালে। খুবই অসুস্থ এবং আসামির পালিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দেশের রাজনীতিতে পরিচিত মুখ। আসামির বিরুদ্ধে করা চার মামলার তিনটিতে এরই মধ্যে জামিন মঞ্জুর করেছেন আদালত।

অপরদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদক মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ১০:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২