ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

  • আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে ৬৪টি বিশেষায়িত প্রতিবন্ধী স্কুল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার রাজধানীর ইস্কাটনে ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার। রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করতে চায় না সরকার; বরং তাদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে বর্তমান সরকার আগের চেয়ে অনেক বেশি আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়াই সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। তিনি আরও বলেন, ছেলে, মেয়ে, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) কিংবা নন-এনডিডি—নির্বিশেষে সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের পাশে সরকার আন্তরিকতার সঙ্গে দাঁড়াতে বদ্ধপরিকর।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি নিয়ে প্রশাসনিক কাজ চলছে। সেই সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা স্বীকার করে তিনি বলেন, সন্তানদের দেখাশোনার জন্য যেসব অভিভাবক পেশাজীবনে যুক্ত হতে পারেন না, তাদের প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের উপকরণ দিয়ে স্বাবলম্বী করা হবে।

বিশেষায়িত শিক্ষকের সংকট দূরীকরণের বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাত্র একটি সরকারি কলেজ রয়েছে, যা বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ তৈরির সরকারি কারখানাগুলোকে আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে সাফল্য পাওয়ার লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের একটি অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় তিন শতাধিক কেয়ারার বা পরিচর্যাকারী তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ তৈরির দাবি জানান।

কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর

আপডেট সময় : ১০:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬