নিউইয়র্কে ভিপি মিজান-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / 219
মোঃ জহিরুল হক বশির, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক
যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্কের ব্রোঞ্জ স্টারলিং গোল্ডেন প্যালেসে ভিপি মিজান এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

গত ২৪ জুন ২০২৪ সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র নিউইয়র্কে গোল্ডেন প্যালেস ১৪৫১ ইউনিয়ন পোর্ট রোড, স্টর্লিং, ব্রোঞ্জ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ( ভিপি,মিজান) এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভিপি মিজান সকলের উদ্দেশ্যে বলেন- “বাংলাদেশের সিলেট অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ বন্যায় যে সকল মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন আসুন দেশ-বিদেশ থেকে যথা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়াই এটাই আমার আহ্বান।”

এ সময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য রাখেন।




















