নিউইয়র্কে ‘ম্যাসিভ ওয়্যারলেস ও রোজ গার্ডেন ট্রাভেলসে’র ১০ বছর পূর্তী
- আপডেট সময় : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / 261
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে ‘ম্যাসিভ ওয়্যারলেস ও রোজ গার্ডেন ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের ১০ বছর পূর্তী অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জ্যাকসন হাইটসে গত ৩১ মে ২০২৪ সন্ধ্যায় “ম্যাসিভ ওয়্যারলেস ও রোজ গার্ডেন ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার “এর ১০ বছর পূর্তির এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ম্যাসিভ ওয়্যারলেস মোবাইল ইলেক্ট্রনিকস ও গ্যাজেট বিক্রির পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশে মানি ট্রান্সফার করে ও কমিউনিটির সেবা সার্ভিস দিয়ে আসছেন রোজ গার্ডেন ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার এজেন্সি।

দক্ষতা ও সততার সাথে বিগত ১০ বছর যাবৎ কমিউনিটিতে বহমাত্রিক সেবা প্রদান করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ জানান ম্যাসিভ ওয়ারলেস এর প্রধান নির্বাহী জনাব খালেদ আক্তার । তিনি মহান আল্লাহর শুকরিয়া জানান এবং সেই সাথে কমিউনিটি লিডার মোহাম্মদ আলী উপস্থিত থেকে কেক কাটেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

এছাড়া কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ১০ বছরের উৎসব পালন করেন।
এ সময় কমিউনিটি লিডার সেলিম, শাহদাত হোসেন রাজু , মিঠু রহমান ও কামরুল হাসানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে খালেদ আক্তার এর প্রয়াত পিতার কথা স্মরণ করা হয় এবং মহান আল্লাহর নিকট দোয়া পরিচালনা করেন মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান।

সবশেষে অতিথিদেরকে কেক চকলেট ও খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।






















