ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

নতুন শিশুকে কোলে নিয়ে পরীমণির রহস্যময় পোস্ট, নেটপাড়ায় কৌতূহল

  • আপডেট সময় : ০৭:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড অভিনেত্রী পরীমণি ফের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে তাকে গাড়িতে বসে এক শিশুকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। সাদা পোশাক ও সানগ্লাস পরা পরীমণির এই ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই পোস্টের পরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে যে, তিনি কি আবারও মা হলেন নাকি নতুন কোনো সদস্য তার পরিবারে যুক্ত হয়েছে।

পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এক অনুরাগী শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’। এরপর অন্য একজন ভক্ত মজা করে জানতে চান, তিনি আর কতগুলো সন্তান নেবেন? জবাবে নায়িকা রসিকতা করে মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’ তার এই রহস্যময় মন্তব্যের পর ভক্তদের ধারণা, তিনি হয়তো তৃতীয় কোনো শিশুকে দত্তক নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানাননি এই তারকা।

উল্লেখ্য যে, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি। তাদের সংসারে ‘শাহীম মোহাম্মদ পূণ্য’ নামে এক পুত্রসন্তান রয়েছে। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে পরীমণি একাই তার সন্তানকে বড় করছেন। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন। বর্তমানে নিজের সন্তানদের একা হাতেই বড় করছেন এই অভিনেত্রী।

এর আগেও ব্যক্তিগত জীবন ও সন্তানদের সঙ্গে বিভিন্ন খুনসুটির মুহূর্ত শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন পরীমণি। এবারও নতুন এই ছবি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। যদিও দত্তক নেওয়া বা নতুন কোনো সদস্যের বিষয়ে তিনি এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে তার পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন শিশুকে কোলে নিয়ে পরীমণির রহস্যময় পোস্ট, নেটপাড়ায় কৌতূহল

আপডেট সময় : ০৭:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬