ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

নতুন স্থানে ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখা

  • আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঝিনাইদহের কালীগঞ্জ শাখা ১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার কালীগঞ্জ বাজারে ওসমান-রশিদা টাওয়ারে স্থানান্তর করা হয়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে গেস্ট অব অনার এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মোকছেদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও  যশোর জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন ও মো. ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল আজীম (আনার), এমপি বলেন, ইসলামী ব্যাংকের কর্মীদের আন্তরিক সেবার কারণে এ ব্যাংক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। যথাযথ নিয়ম কানুন পরিপালন করেই এ ব্যাংক পরিচালিত হয়। বিগত সময়ে ধারাবাহিক সাফল্যই ব্যাংকের সক্ষমতা প্রমাণ করে। তিনি বলেন ইসলামী ব্যাংক তার কল্যাণমুখী সেবার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে এ ব্যাংক। তিনি বলেন, ইসলামী ব্যাংক দারিদ্র্য দূরীকরণের জন্য পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে যা দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন স্থানে ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখা

আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮