ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

নবজাতকের মৃত্যু : আদালতে ২ চিকিৎসকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট সময় : ০৯:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজধানীর গ্রিন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক।

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতারের পর তারা আদালতে তাদের দোষ স্বীকার করলেন।

এই দুই চিকিৎসক হলেন- ডা: শাহজাদী ও ডা: মুনা।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদীর এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করা হয়। মামলায় ডা: শাহজাদী, ডা: মুনা, ডা: মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর বুধবার রাতেই ডা: শাহজাদী ও ডা: মুনাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবজাতকের মৃত্যু : আদালতে ২ চিকিৎসকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট সময় : ০৯:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩