ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

নামমঞ্জুর করা হয়েছে রানাপ্লাজার মালিকের জামিন

  • আপডেট সময় : ০৪:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই মামলায় সোহেল রানার ৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য মঞ্জুর করেছেন আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এই তথ্য জানান।তিনি জানান, বুধবার হাইকোর্টের বিচারপতি আবু বকর সিদিক্কীর একক বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

গত ২৯ আগস্ট রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কেএম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেছিলেন।

মামলাটি দায়ের করা হয় ২০১৫ সালের ২০ মে। আর কারা কর্তৃপক্ষ ওই বছরের ৯ নভেম্বর তাকে গ্রেফতার দেখিয়েছে। এর আগে ২৯ এপ্রিল বেনাপোলে র্যাবের হাতে গ্রেফতার হন রানা।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নামমঞ্জুর করা হয়েছে রানাপ্লাজার মালিকের জামিন

আপডেট সময় : ০৪:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭