ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে

  • আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ শহরে পুলিশের চলমান বিশেষ অভিযান ও ব্যাপক গ্রেপ্তার অভিযানের মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু। রোববার ভোর ৬টার দিকে শহরের আমলাপাড়া এলাকায় আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে তিনি ও তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। ফলে এ অভিযানের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে আরিফ আলম দিপু জানান, মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, মেয়ের মোবাইল ফোন এবং কানের দুল লুটে নেয়। নিজের কাছে মোবাইল ফোন না থাকায় সেটি খোয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। ভোরের আলো ফোটার আগেই নগরীর রাজপথে ছিনতাইকারীদের এই দৌরাত্ম্য শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তার ভাষ্য, এ যেন নগরীর প্রতিদিনের চিত্র।

একটি বিশেষ অভিযানের মাধ্যমে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত শত মানুষকে গ্রেপ্তার করছে, তখন খোদ একজন সাংবাদিকের পরিবারের সঙ্গে এমন ছিনতাইয়ের ঘটনা পুলিশের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ অভিযানের পরেও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভোরে যাতায়াতকারী সাধারণ যাত্রী, শিক্ষার্থী এবং কর্মজীবীদের নিরাপত্তার বিষয়টি এখন বড় ধরনের সংকটের মুখোমুখি। বিশেষ অভিযানের সফলতা নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা এই ঘটনার মধ্য দিয়ে আরও স্পষ্ট হলো। শহরের রাজপথে ভোরের নিঃসঙ্গ মুহূর্তে চলাচলকারী মানুষ কতটা নিরাপদ, তা নিয়েই এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে

আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬