নিউইয়র্কে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / 297
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোঃ এরশাদ সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মহররমের ১০ তারিখে পবিত্র আশুরার দিনে ১৫ ই জুলাই সোমবার যুক্তরাষ্ট্র নিউইয়র্ক জ্যাকসন হাইটস এর একটি মসজিদে মাগরিবের নামাজের পর বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মোঃ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক থেকে মোঃ জহিরুল হক বশির জানান – মহররম হলো অধিক সম্মানিত চন্দ্র বর্ষের প্রথম মাসের নাম। ইসলামিক পরিভাষায় মহররমের ১০ তারিখকে বলা হয় আশুরা । আর এই দিনে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনে আল্লাহ্ পাক হযরত আদম ( আঃ) কে সৃষ্টি করেছেন। এই দিনে হযরত নুহ্ (আঃ) এর প্লাবন সমাপ্ত হলো এবং হযরত নূহ্ (আঃ) এর জাহাজ তুরস্কের “জুদি” নামক পর্বতে গিয়ে থামলো। এই দিনে হযরত ইব্রাহিম ( আঃ) জালিম বাদশা নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পেয়েছিলেন। এই দিনে হযরত আইয়ুব (আঃ) রোগ মুক্তি লাভ করেন, এই দিনে হযরত সুলাইমান (আঃ) তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস্ সালাম তার হারানো পুত্র হযরত ইউসুফ (আঃ)কে ৪০ বছর পর ফিরে পেয়েছিলেন। এই দিনে হযরত ঈসা ( আঃ) জন্ম গ্রহণ করেন এবং এই দিনে তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়।

এছাড়া মহরমের কারবালার ঐতিহাসিক ঘটনা তোপ্রায় সবারই জানা পবিত্র আশুরা ও মহররমের ১০ তারিখের বিশেষ এই দিনে অর্থাৎ ১৫ জুলাই সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার একটি স্থানীয় মসজিদে মাগরিবের নামাজের পর বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বারী হোম কেয়ার এর সিইও জনাব আসিফ বারী টুটুল উপস্থিত হয়ে সকলের নিকট প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর মাগফিরাতের জন্যে দোয়া কামনা করেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আলী সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ মাগরিবের নামাজের পর সকল মুসল্লিদেরকে নিয়ে প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম।

অন্যদিকে নিউইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী জাতীয় পার্টির কান্ডারী বারী হোম কেয়ার এর সিইও জনাব আসিফ বারী ( টুটুল ) তার বক্তব্যে বলেন আলহাজ্ব রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার আত্মার মাগফেরাত কামনা করছি

তিনি আরো বলেন, আজ আমরা এই জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করছি আজকের এই পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি যেনো তিনি ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন সেই সাথে আমাদেরকেও দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন..আমিন।




















