ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

নিকুঞ্জে ইসলামী ব্যাংকের ৩২৮ তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 374
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২৮তম শাখা ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার  ঢাকার নিকুঞ্জে  উদ্বোধন করা হয়। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর প্রফেসর ড. মো: সিরাজুল করিম ও মো: জয়নাল আবেদীন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও জেকিউএম হাবিবুল্লাহ্ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, ঢাকা উত্তরজোনপ্রধান মোঃ আমিনুর রহমানসহ ব্যাংকের উর্ধতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন ঢালি কনস্ট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: রফিক উদ্দিন, ট্রাস্ট ফ্যামিলি নীডস্ এর চেয়ারম্যান এডভোকেট কাজী শফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক মি. অগাস্টিন হালদার, নিকুঞ্জ ফার্মার স্বত্তাধিকারী বীর মুক্তিযোদ্ধা এবিএম জামাল উদ্দিন, নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম ও শিপ্রা দত্ত।

আরাস্তু খান তাঁর ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সকল বিবেচনায় দেশের সবচেয়ে বড় ব্যাংক। শরীয়াহ্ নীতি পরিপালনই এ ব্যাংকের অন্তর্নিহিত শক্তি। তিনি বলেন জনগণের আস্থা ও ভালোবাসায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী ব্যাংক ব্যাপক নেটওয়ার্কিং এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। কর্মকর্তাগণের সততা, কর্মদক্ষতা, ন্যায়নীতি ও সুষ্ঠু কর্মপরিচালনায় ব্যাংকটি আজকের এ পর্যায়ে এসেছে।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আবদুল মতিন বলেন, ইসলামী ব্যাংক কোন বিশেষ ধর্ম, বর্ণ, গোষ্ঠীর ব্যাংক নয়, এ ব্যাংক সাধারণ জনগণের ব্যাংক। ব্যাংকের কার্যক্রমের প্রতিটি পর্যায়ে শরীয়াহ বোর্ড তীক্ষ্ম দৃষ্টি রাখে বলেও জানান তিনি। ইসলামী ব্যাংক দেশের এক তৃতীয়াংশ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক। রেমিট্যান্স আহরণসহ এ ব্যাংকের সকল সেবা গ্রহণ করতে তিনি সর্বসাধারণের প্রতি আহবান জানান।

মোঃ আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমতায়নে কাজ করছে। নিকুঞ্জ এলাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ব্যাংকের উন্নত সেবা প্রদান করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

নিকুঞ্জে ইসলামী ব্যাংকের ৩২৮ তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ০২:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭