ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি

  • আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকা–৫ ও ঢাকা–১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্যউপাত্ত কমিশনের হাতে আছে, যা মামলা করার জন্য যথেষ্ট। পরে পুলিশ এটি তদন্ত করবে।

তিনি আরো বলেন, আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। চরভদ্রাসনের ইউএনওকে ফোন করে গালিগালাজ করেন ভাঙা উপজেলার এসিল্যান্ডকে। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার এই দুটি ঘটনা ঘটে। এই দুটি ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে অবশ্য চরভদ্রাসনের ইউএনওকে ফোনে গালিগালাজের যে অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটিকে বানোয়াট বলে দাবি করেন নিক্সন। তার দাবি, বক্তব্যকে ‘সুপার এডিট’ করা হয়েছে। এমন গালিগালাজ তিনি করেননি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি

আপডেট সময় : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০