ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট সময় : ০৩:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফেসবুক লাইভে দুশ্চরিত্রহীন ও ব্যক্তিগত বিষয়ে বাজে মন্তব্য করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে তাদের বিরুদ্ধে তিন সপ্তাহ আগে করা ধর্ষণ মামলা নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি ওই ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলে নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা।

এদিকে গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।

২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ঢাবির ওই ছাত্রী। সেদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে নুরসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট সময় : ০৩:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০