ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শামা ওবায়েদ: হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত

পল্লবীতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: কাল হাইকোর্টের রায়

  • আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী শুনানিতে অংশ নেন। আগামীকাল এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত।

এর আগে, বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ মাত্র ১৯ দিনে সম্পন্ন করে গত ৭ জুন রায় দেওয়া হয়েছিল। সেই রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড হলে আইন অনুযায়ী তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন পড়ে, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। পাশাপাশি আসামিরা এই রায়ের বিরুদ্ধে জেল আপিল বা নিয়মিত আপিল করার সুযোগ পাওয়ায় হাইকোর্ট উভয় পক্ষের শুনানি শেষে এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে প্রতিবেশী সোহেলের বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তকারীদের ভাষ্যমতে, সোহেল শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। অপরাধ গোপন করতে মরদেহ টুকরো করারও চেষ্টা করেছিল সে।

তদন্ত শেষে গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান ও অপরাধে স্বামীকে সহায়তার অভিযোগ রয়েছে। চার্জশিট দাখিলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

পল্লবীতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: কাল হাইকোর্টের রায়

আপডেট সময় : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬