ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ

  • আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে সলিমপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলম প্রামাণিকের বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিয়াগত রাতে উপজেলার ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্যমতে, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলম প্রামাণিক ও তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘ সময় ধরে যৌথভাবে গরুর ব্যবসা পরিচালনা করছেন। রাজনৈতিক ব্যস্ততার কারণে আলম প্রামাণিক সরাসরি ব্যবসার তদারকি করতে না পারায় তার ছোট ভাই মান্নান প্রামাণিকই মূলত সব দেখাশোনা করেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে নতুন গরু আনার ফলে জায়গা সংকুলান না হওয়ায় গোয়ালঘরের পাশাপাশি বাড়ির সামনের ফাঁকা জায়গায় বেশ কিছু গরু বেঁধে রাখা হয়েছিল।

ঘটনার বিবরণ দিয়ে আলম প্রামাণিক জানান, রাত ১টার দিকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তিনি গরুগুলো নিরাপদে দেখেছেন। এরপর রাত ৩টার দিকে উঠে গোয়ালঘরের পাশে এসে দেখেন সেখানে গরুগুলো নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা চুরির ব্যাপারে নিশ্চিত হন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। চোরচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ

আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬