পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান
- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 1
পেশাদারিত্ব, সততা, সাহসিকতা এবং জননিরাপত্তা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে হাবিবুর রহমানের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর এই অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য এক বড় গৌরব ও সম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক প্রাপ্তি জেলা পুলিশের অন্যান্য সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা এবং জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে আরও উৎসাহিত করবে। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই মূলত পিপিএম-সেবা প্রদান করা হয়, যা পুলিশ সুপার হাবিবুর রহমানের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।























