ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে

  • আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশের একটি দল তাকে আদালতে নিয়ে যায়।

গতকাল বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে সাদা পোশাকে শামসকে তুলে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

ওই দিনই যুবলীগের এক নেতা দৈনিক প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা একটি মামলায় প্রথম আলোর প্রতিবেদককে গ্রেফতার করেছে।

এদিকে বিএনপি শামসের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘ভয়াবহ ঘটনা’।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনও প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানিয়েছে।

এছাড়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম আলোর সাংবাদিক শামস আদালতে

আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩