ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

প্রধানমন্ত্রী: জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত

  • আপডেট সময় : ১২:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার জুলাই মাসের ঘটনাপ্রবাহ এবং এর ত্যাগের চেতনাকে গভীরভাবে ধারণ করে। সেই দায়িত্ববোধ থেকেই সরকার জুলাইয়ে আহত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান ও তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দিচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাই আমন্ত্রণ পেয়েও ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি বিরোধীদলীয় নেতা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, তারা মূলত জুলাইয়ের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকারের সঙ্গে এক মঞ্চে বসতে আপত্তি থাকলে তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তো বসতে পারতেন। এই অনুষ্ঠানে না এসে তারা মূলত শহীদ পরিবারগুলোকেই অবজ্ঞা করেছেন বলে তিনি উল্লেখ করেন। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও, তা গঠনমূলক হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে।

তারেক রহমান আরও বলেন, নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলোই জনগণের কাছে গিয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণ তাদের রায়ে আগামী পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব বর্তমান সরকারকে দিয়েছে, আবার বিএনপিকে বিরোধী দলের ভূমিকা পালনের জন্য সমর্থন দিয়েছে। ভোট দেওয়ার মাধ্যমেই জনগণ এই বিভাজন নির্ধারণ করেছে, যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী: জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত

আপডেট সময় : ১২:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬