ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ফরিদপুরের মধুখালীতে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৭৮তম শাখা ৪ নভেম্বর ২০২১, বৃহ¯পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালাম। আরো বক্তব্য দেন ব্যাংকের যশোর জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমান ও মধুখালী শাখাপ্রধান মোহাম্মদ কামরুল হাছান। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার অশোক কুমার সিংহ রায়, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান, ফরিদপুর জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ও মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম ও এটিএম বুথ উদ্বোধন করা হয়।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ দেশের গন্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমন্ডলের সফল ও সার্থক বাস্তবতা। দেশের ব্যাংকিং খাতের প্রায় ২৮ শতাংশ ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্ববৃহৎ এবং বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ১০ বছর অবস্থান ধরে রেখেছে। ১ কোটি ৬০ লক্ষ গ্রাহকের এই ব্যাংকের আমানত ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এই ব্যাংক ৩৭৮টি শাখা, ১৯৬টি উপশাখা, ২৬০০টি এজেন্ট আউটলেট এবং ২০০০ এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহবান জানান তিনি। তিনি বলেন, সরকারঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগসহ দেশের বৃহৎ ও ভারী শিল্পে বিনিয়োগ কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, ইসলামী ব্যাংক মধুখালী শাখার মাধ্যমে এ অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন করে ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের মধুখালীতে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১