ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু রামিসা হত্যার রায়: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট বাণিজ্যমন্ত্রী: ব্যবসার সরকারি সেবা পেতে সময় কমে হবে ১৪ দিন মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কিশোরগঞ্জে ৩০০ খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর চায়ের আড্ডায় সাড়া সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষ জেফরি এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন দাবি ফরেনসিক বিশেষজ্ঞের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার করে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান বার্নহ্যাম ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার কার্চ সেতু ক্ষতিগ্রস্ত, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের

  • আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ২০ অক্টোবর দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। বুধবার ২১ অক্টোবর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনার সাথে সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। মাদারীপুর রাজৈর থানা পুলিশের সহযোগিতায় সিআইডি তাকে গ্রেফতারের সময় দুটি স্মার্টফোনসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত জব্দ করেছে। আসামিকে বর্তমানে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং পুরো বিষয়টি নিয়ে সিআইডির তদন্ত চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ শেষ মুহূর্তে পরীক্ষাটি স্থগিত করে। এ ঘটনার জেরে গত ১১ অক্টোবর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সিআইডি সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের

আপডেট সময় : ০১:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬