ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিভ্রাট: বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল

  • আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে ভারত। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েন এবং আসন্ন কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার নয়াদিল্লি এই অবস্থানের কথা জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত।’।

আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। এর আগেও বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।

মুখপাত্র জানান, আগামীতে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো আলোচনার টেবিলে উঠে আসবে। জয়সওয়াল স্পষ্ট করে বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল

আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬