ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক

  • আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনির চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৬ অক্টোবর জাপানি সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট) অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠককালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপান্তরের বিশাল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। তিনি মারুবেনির চেয়ারম্যান হিসেবে মাসুমি কাকিনোকির সক্রিয় ভূমিকা এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিনিয়োগ বৃদ্ধিতে তার নিরলস প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে জাপানি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে দেশের সারশিল্পের উন্নয়নে জাপানের সহায়তা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, জাপানিরা যেন বাংলাদেশে সহজে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন নতুন বাণিজ্যিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বৈঠকটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত সংবাদসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সেই আলোচনার ধারাবাহিকতায় এবার জাপানে গিয়ে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানানো হলো। গত বৈঠকে মূলত দেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যব্যবস্থার নিরাপত্তা, জ্বালানি খাত এবং সার উৎপাদনের আধুনিকায়নে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক

আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬