ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাবুনগরী-মামুনুল হকের মামলার তদন্ত করবে পিবিআই

  • আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হেফাজতের ইসলামীর আমীর জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ও চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করীমসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার আদালত পুলিশের এ সংস্থাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।

এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের দু’টি সংগঠন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করে।

রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলার আবেদনের শুনানীর পর আদালত পিবিআইকে অভিযোগ তদন্ত করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেয়।

ইতোমধ্যে ইসলামী দলগুলো ঢাকার ধূপখোলা এলাকায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধীতা করে সমাবেশ করেছে। হেফাজতে ইসলামীর আমীর জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকটি সংগঠনের নেতারা ভাস্কর্য-বিরোধী বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি জুনায়েদ বাবুনগরী এক বক্তব্যে বলেন, ‘কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে, সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্যকে ছিঁড়ে, টেনে-হিঁচড়ে ফেলে দেব।’

মামুনুল হক অবশ্য বলেছেন, এ বিষয়ে তারা কথা বলেই যাবেন।

কয়েক সপ্তাহ ধরে কয়েকটি ইসলামী সংগঠন প্রতি শুক্রবার ভাস্কর্য বিরোধী কয়েকটি সমাবেশ করেছে। ফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে ইসলামী দলগুলোর টানাপোড়ন চলছে।

আবার কয়েকজন ইসলামী চিন্তাবিদ বিবৃতি দিয়ে বলছেন, যেকোনো উদ্দেশে ভাস্কর্য তৈরি ইসলামে নিষিদ্ধ। তবে পাল্টাপাল্টি বক্তব্যে বিতর্ক আরো চাঙ্গা হয়েছে উঠেছে।

এ দিকে বিতর্কের মাঝেই কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবুনগরী-মামুনুল হকের মামলার তদন্ত করবে পিবিআই

আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০