ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও

  • আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে এবার লঞ্চের ভাড়াও বৃদ্ধি করা হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং এর চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে।

এর আগে লঞ্চ মালিকরা ভাড়া প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তারা এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে একটি প্রস্তাবনাও জমা দিয়েছিলেন। মালিকপক্ষের সেই প্রস্তাবে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ৪ টাকা ২ পয়সায় উন্নীত করার দাবি ছিল।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও

আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬