ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চার পর্যটকের প্রাণহানি নির্বাচন পরবর্তী ইরানে সামরিক হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী: সারাদিনের সফরসূচি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান মিশনের চিঠিতে আর যা আছে: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা

বিএনপির ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেইঃ অ্যাডভোকেট কামরুল ইসলাম

  • আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 877
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘এই ইস্যুতে একটি দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল ও দেশের সব মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের পেছনে রয়েছে। তাই নতুন করে এই ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই।’

কামরুল ইসলাম আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছে তারা অহেতুক একটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে। কোনো কিছু হলেই তারা শুধু সংলাপের কথা বলে। এই ইস্যুতে কোনো রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মানবতার পক্ষে আছেন বলেই আজ বিশ্বের সব দেশ এবং জাতিসংঘ তাকে সমর্থন করছেন।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

মোজাম্মেল হক বলেন, রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা কিছু ক্ষেত্রে ১৯৭১ সালে বাঙালিদের ওপর করা পাক হানাদার বাহিনীর অত্যাচারকেও ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা সরকারের সমালোচনা করছেন ও রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যমত গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেইঃ অ্যাডভোকেট কামরুল ইসলাম

আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭