বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি
- আপডেট সময় : ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 1
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করে তা পূরণ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার আরও বলেন, যে রাজনৈতিক দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ ছিল, উপনির্বাচনে সেই দল বা জোটই আসনটি পাবে। নিয়ম অনুযায়ী, সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারা অনুসরণ করে শূন্য হওয়া আসনে ওই নির্দিষ্ট দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই নতুন সংসদ সদস্য নির্বাচিত করা হবে। ফলে শূন্য হওয়া আসনটি বিএনপি জোটের অনুকূলেই থাকছে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, তিনিই নতুন এমপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই শূন্য আসনের জন্য উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যদি উপনির্বাচনে এক আসনের বিপরীতে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তবেই ভোটের প্রয়োজন হবে। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। বর্তমানে এই সংসদে বিএনপি ও মিত্রদের ৩৬টি, জামায়াত জোটের ১৩টি এবং স্বতন্ত্র জোটের একটি সংরক্ষিত আসন রয়েছে।



















