ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

  • আপডেট সময় : ১০:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ল’রিপোর্টাস ফোরাম আইনবিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে ল’রিপোর্টার্স ফোরাম যেভাবে ভূমিকা রেখেছে, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। এতে যতই ঝড়ঝাপটা আসুক তারা এগিয়ে যাবে। অ্যাটর্নি জেনারেলের অফিস এবং আইনজীবী সমিতি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

আজ শনিবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ল’রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ- জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এবং হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এসএম নূর মেহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্না প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় : ১০:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫