ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড তিন সিটির উন্নয়নসহ ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন লটারি বাতিল করে স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা বড়াইগ্রামের সানাউল্লাহ বাবু নিহতের ১৬ বছর: বিচারের অপেক্ষায় পরিবার দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক রাজাপুরে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিদেশি পণ্য ও সম্মানী নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যয় সংকোচন ও দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই।

একনেক সভায় বিভিন্ন সরকারি প্রকল্পের সম্মানী নিয়েও নিজের বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন রাখেন, আমি দিনে কতগুলো মিটিং করি তা আপনারা জানেন, কিন্তু আমি তো কোনো সম্মানী গ্রহণ করি না। তারপরও আপনাদের সম্মানী নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? এগুলো আপনাদের দায়িত্বের অংশ, আলাদা করে সম্মানী নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন।

প্রকল্পের মালামাল কেনাকাটার আগে প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিদেশি পণ্য ও সম্মানী নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬