ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

বিদেশী ভ্লগারকে হেনস্তাকারী সেই ব্যক্তি আটক

  • আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় অস্ট্রেলীয় ভ্লগার লুক ডামান্তকে হেনস্তা করা সেই ব্যক্তিকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।

তিনি বলেন, আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের দেশে বিদেশী পর্যটক আসে। আর সবকিছু ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষকে খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশী পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশী পর্যটকদের আমাদের এখানে আসা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে।

এদিকে তাকে গ্রেফতার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ত। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।

তিনি বলেন, এ ভিডিওটি পোস্ট করার পর থেকে আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে এক হাজারটির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত কাটানো মুহূর্তগুলো অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে। এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।

ওই ব্যক্তিকে আঘাত না করার অনুরোধ জানিয়ে লুক ডামান্ত লিখেছেন, আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।

সম্প্রতি হোটেল থেকে বেরিয়ে রাজধানীর একটি এলাকায় হাঁটছিলেন লুক ডামান্ত। সে সময় অনেকটা সাবলিল ইংরেজিতে লুক ডামান্টকে স্বাগত জানান ওই ব্যক্তি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় এই ভ্লগারের সাথে কথা বলতে থাকেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত তার কাছ থেকে ২৫০ টাকাও চেয়ে নেন।

এরপরও বিদেশী ভ্লগারের সাথে যেতে থাকেন তিনি। অনেকবার স্যার বলে সম্বোধন করেও তাকে ছাড়াতে পারেননি লুক ডামান্ত। শেষে তার কাছে অনুনয় বিনয় করে সাহায্য চান বয়স্ক ওই ব্যক্তি। এক পর্যায়ে তা অতিমাত্রায় পৌঁছায়। এ সময় লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার থেকে নিষ্কৃতি পান। শেষে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন ও ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

এই ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়। অনেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের আবেদন জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশী ভ্লগারকে হেনস্তাকারী সেই ব্যক্তি আটক

আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩