ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

  • আপডেট সময় : ১২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণ এবং পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন উড়োজাহাজ কেনা, প্রয়োজন অনুযায়ী বিমান লিজ নেওয়া এবং বর্তমান বহরের উড়োজাহাজকে কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক এভিয়েশন খাতে বিভিন্ন কৌশলগত বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ খুঁজছে মন্ত্রণালয়।

মঙ্গলবার, ১০ নভেম্বর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এদিন আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় মন্ত্রী সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এভিয়েশন খাতের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রতিনিধিদলটি বিমান ক্রয়, অর্থায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে। জবাবে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনা হবে, তবে সরবরাহ পেতে সময় লাগায় সাময়িক প্রয়োজন মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়ায় শুধু আর্থিক সুবিধা নয় বরং উড্ডয়নকাল, রক্ষণাবেক্ষণের ইতিহাস ও কারিগরি সক্ষমতা কঠোরভাবে যাচাই করা হবে বলে মন্ত্রী জানান। তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই লিজ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে দেশের ক্রমবর্ধমান রপ্তানি চাহিদা সামাল দিতে বহরে থাকা দুটি উড়োজাহাজকে কার্গো উপযোগী করার পরিকল্পনা রয়েছে, যা দেশের বৈদেশিক বাণিজ্য সহজতর করবে।

কার্গো সক্ষমতা বাড়লে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য সহজে পৌঁছাবে এবং বিমানের আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাইবারি গ্রুপের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এভিয়েশন খাতের উন্নয়ন, উড়োজাহাজ লিজিং কিংবা কার্গো সক্ষমতা নিয়ে কোনো বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এক্ষেত্রে দেশের দীর্ঘমেয়াদি আর্থিক সুফল ও রাষ্ট্রীয় স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

আপডেট সময় : ১২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬