ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজে প্রতিটি মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা নিরসন ও তাদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের আগে থেকেই তিনি এই সম্প্রদায়ের মানুষের সমস্যার কথা শুনে আসছেন এবং সবসময় তাদের সহযোগিতা করতে সচেষ্ট রয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিকেএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল। সভায় অংশ নেয়া ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর তারা জোর দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

মতবিনিময়কালে কৃষি খাতে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন সরকারপ্রধান। এছাড়া চাকরিতে বয়সসীমা শিথিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গণপরিবহন ব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধব করার দাবির পরিপ্রেক্ষিতে বড় শহরগুলোতে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রতিবন্ধীদের জন্য উপযোগী কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের প্রতিশ্রুতিও এসেছে তার কাছ থেকে।

ভাতা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর ইতোমধ্যেই ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। দেশের আর্থিক সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে এই হার আরও বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। অনুষ্ঠানে মো. মহসিন নামে এক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীকে একটি ক্যাপ উপহার দেন। মঞ্চ থেকে নেমে এসে তিনি সেটি গ্রহণ করেন এবং মহসিনের দলের বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত প্রতিনিধিরা গ্রুপ ছবিতে অংশ নেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সভায় উঠে আসা বিভিন্ন দাবি শুনে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা মেনে নেয়ার ঘোষণা দিলে সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে সন্তোষ দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এসময় প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নেন।

নিউজটি শেয়ার করুন

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬