ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

  • আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 10
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার চরম উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিনভর লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলোতে অস্থিরতা বাড়তে থাকায় তেল সরবরাহ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর প্রথমবারের মতো সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কেই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬