ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু : তদন্ত প্রতিবেদন ৩০ মে

  • আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দোহারের মৈনট ঘাটে পদ্মার পানিতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

দোহার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো: রুবেল, মো: সজীব, মো: নুরুজ্জামান, মো: নাসির, মো: মারুফ, মো: আশরাফুল আলম, মো: জাহাঙ্গীর হোসেন লিটন, মো: নোমান, মো: জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো: মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। এ মামলার ১৫ আসামি বর্তমানে কারাগারে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুলাই একসঙ্গে ১৫-১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যান। এর মধ্যে সন্ধ্যার পর নিখোঁজ হন সানি। রাতেই স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছায় দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৫ জুলাই সকালে সানির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু : তদন্ত প্রতিবেদন ৩০ মে

আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩