বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে সভাপতি নূরুদ্দিন ও সাধারণ সম্পাদক মোমিন
- আপডেট সময় : ০৪:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 19
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভি’র নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন। শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী চারজন সদস্য—আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানমের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুল রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি: সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—
- সহ-সভাপতি: এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম
- যুগ্ম সম্পাদক: অনজন রহমান
- কোষাধ্যক্ষ: শিরীন সুলতানা
- জনকল্যাণ সম্পাদক: নূরুননবী রবি
- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: সুমন ইসলাম
- দপ্তর সম্পাদক: আতিকুল ইসলাম
- নির্বাহী সদস্য: বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার।
এছাড়া সাধারণ সভায় সংগঠন পরিচালনার জন্য ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম।




















