ব্র্যাক আইটি কর্মীদের স্বাস্থ্যসেবায় শমরিতা হাসপাতালের চুক্তি স্বাক্ষর
- আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 0
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কর্মীদের সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শমরিতা হাসপাতাল লিমিটেড এবং ব্র্যাক আইটি -এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। গতকাল (৬ সেপ্টেম্বর, রবিবার) রাজধানীর গুলশানে অবস্থিত ব্র্যাক আইটি-এর প্রধান কার্যালয় নাফি টাওয়ারে (৫৩ গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২) অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শমরিতা হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ডাঃ মুনজারীন শাহনাজ নোবেরা । এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ব্র্যাক আইটির সকল কর্মী শমরিতা হাসপাতালে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, কর্মীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যখন কর্মীরা অনুভব করেন যে প্রতিষ্ঠান তাদের স্বাস্থ্য ও মঙ্গলের বিষয়ে যত্নশীল, তখন তারা আরও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারেন। কর্মীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই শমরিতা হাসপাতাল এবং ব্র্যাক আইটির এই যৌথ উদ্যোগ।

এই চুক্তির ফলে ব্র্যাক আইটির কর্মীরা এখন থেকে অত্যন্ত দ্রুত ও সহজে শমরিতা হাসপাতালের উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



















