ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

ভারতের কাছেও হারল বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 43
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ দল।

আজ উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন হারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সতীর্থর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যানি মেইতে।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সের ভেতর ব্যাক ভলিতে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার বিশাল যাদব।

৭৯ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারতের বদলি মিডফিল্ডার মোহাম্মদ আরবাশ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ভারত। এরপর স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারে তারা। বাংলাদেশের বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল ভারত।

বাছাইপর্ব থেকে আট গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কাছেও হারল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬