ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক

  • আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। তিনি প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্বে ফিরে আসা পর্যন্ত এই পদে বহাল থাকবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর থাইল্যান্ড এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন। তার এই সফরকালীন সময়ে বা দায়িত্বে ফেরার আগ পর্যন্ত সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পরিচালনা করবেন।

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক

আপডেট সময় : ০৪:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬