ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ রংপুরে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক, নিহত ৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান শতরানের দোরগোড়ায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি দুই মুক্তিযোদ্ধার ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা

  • আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিয়েতনামের নতুন লং থান আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে সর্বোচ্চ ৩৬৬টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষদিকে বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালুর লক্ষ্য নিয়ে নির্মাণকাজের পাশাপাশি এখন পরিচালনগত প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রয়োজনীয় আইনি, কারিগরি ও পরিচালনগত সব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।

প্রাথমিক কর্মপরিকল্পনা অনুযায়ী, এই বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬টি ফ্লাইটের মধ্যে ৩২২টি অভ্যন্তরীণ এবং ৪৪টি আন্তর্জাতিক ফ্লাইট রাখা হয়েছে। এয়ারপোর্টস করপোরেশন অব ভিয়েতনাম বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট সময়সূচি এবং উড্ডয়ন-অবতরণের স্লট বরাদ্দের বিষয়গুলো নিয়ে কাজ করছে। দেশীয় এয়ারলাইন্সগুলো পর্যায়ক্রমে এখানে ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর মধ্যে ভিয়েতনাম এয়ারলাইনস তাদের হ্যানয় রুটসহ বেশ কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে, ভিয়েটজেট এয়ার দেশের পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর সাথে লং থানকে সংযুক্ত করতে অভ্যন্তরীণ রুটে গুরুত্ব দিচ্ছে। বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্সও এখানে কার্যক্রম পরিচালনার আগ্রহ ব্যক্ত করেছে। বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারপোর্টস করপোরেশন অব ভিয়েতনাম এই পরিকল্পনা সামনে রেখে বিমান সংস্থাগুলোর সঙ্গে ফ্লাইটের সময়সূচি ও উড্ডয়ন-অবতরণের সময় বরাদ্দ নিয়ে সমন্বয় করছে।

বিমানবন্দরটির কার্যক্রম শুরু করার সাথে তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সমন্বয় করা হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মান বজায় রেখে দুই বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে মূল প্রকল্পগুলোর গ্রহণযোগ্যতা যাচাই শেষ হবে। এছাড়া ডিসেম্বর নাগাদ পরিবেশগত ছাড়পত্র, নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনবল নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে এয়ারপোর্ট পরিচালনার সনদ, বিশেষায়িত লাইসেন্স ও প্রয়োজনীয় তথ্য প্রকাশের কাজ শেষ করা হবে।

নিরাপদ ও নির্বিঘ্ন সেবার লক্ষ্যে অবকাঠামোগত যন্ত্রপাতি, প্রযুক্তি এবং কর্মীদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি শুল্ক, অভিবাসন ও কোয়ারেন্টাইনের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোর জনবল প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষামূলক পরিচালনা সফল করাই এখন কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

ভিয়েতনামের এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পটি ভবিষ্যতে পূর্ণাঙ্গরূপে চালু হলে বছরে ১০ কোটি যাত্রী এবং ৫০ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা অর্জন করবে। প্রথম পর্যায়ে ১১৪ হাজার ৪৫০ বিলিয়ন ভিয়েতনামি ডং বিনিয়োগ করা হয়েছে। এই পর্যায়ে বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে সব শর্ত পূরণই এখন কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা

আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬